বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অভিনেতা বাবা কৃষ্ণাকে হারালেন সুপারস্টার মহেশ বাবু

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মহেশ বাবুর বাবা, দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণা (৭৯ )মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই গুণী অভিনেতা।

পরে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কৃষ্ণার পুরো নাম ঘটামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি। ইন্ডাস্ট্রিতে তিনি কৃষ্ণা নামেই পরিচিত ছিলেন। ১৯৬৫ সালে‘থেনে মানাসুলু’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। আদুর্তি সুব্বা রাও পরিচালিত সেই সিনেমা ব্যাবসায়িকভাবে সফল হয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ দশক ধরে বিভিন্ন চরিত্রে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। তার কয়েকটি ব্লকবাস্টার সিনেমা হলো গুদাচারী ১১৬, মারাপুরানি কথা, মাঞ্চি কুটুম্বম, অথাগারু কোথাকোডালু, উন্দাম্মা বোট্টু পেদাথা। এ ছাড়াও বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ছেলে মহেশ বাবুর সঙ্গেও প্রায় ২৫টি সিনেমায় কাজ করেছেন তিনি। বাবা ও ছেলের জুটি ছিল বেশ জনপ্রিয়। তারা নিদা, আন্না থামমুডু, গুদাচারি ১১৭ এবং পোরাতামের মতো সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন তারা। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর