বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সমকামীদের পক্ষে বিশ্বকাপে আর্মব্যান্ড পরবেন না ফ্রান্সের অধিনায়ক

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

এবারের বিশ্বকাপের আয়োজক কাতার। যেখানে সমকামীতা নিষিদ্ধ। সমকামীদের পক্ষে এবং কাতারে শোষণের শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপের ৮টি দেশ বিশ্বকাপে সাত রঙের আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু কাতার বিষয়টির প্রতিবাদ জানিয়েছে। ফিফাও একমত হয়েছে কাতারের সঙ্গে। সে কারণে কিছুদিন আগে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েট এই ধরনের আর্মব্যান্ড না পরাকেই সমর্থন করেন। এবার তার সঙ্গে সুর মিলিয়েছেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিসও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন সমকামীদের পক্ষে বিশ্বকাপে তিনি সাত রঙের আর্মব্যান্ড পরবেন না।

এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে কোনো কিছু করার আগে আমাদের ফিফার সিদ্ধান্ত ও ফেডারেশনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে হবে। অবশ্যই এই বিষয়ে (সমকামীতা ও শোষণ) আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমিও প্রেসিডেন্টের মতের সঙ্গে প্রায় একমত।’

২০১৮ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, ‘যখন আমরা ফ্রান্সে থাকি এবং বিদেশিদের স্বাগত জানাই, তখন কিন্তু আমরা চাই বিদেশিরা আমাদের দেশের নিয়ম-কানুন মেনে চলুক। আমাদের সংস্কৃতিকে সম্মান করুক। যখন কাতারে যাব তখন আমিও এই বিষয়টা মেনে চলব। খুবই সাধারণ বিষয় এটি। তাদের সংস্কৃতি কিংবা নিয়ম-নীতির সঙ্গে আমি একমত হতেও পারি কিংবা নাও হতে পারি। কিন্তু আমাকে অবশ্যই সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। ২৩ নভেম্বর রাত ১টায় তারা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এরপর ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচে রাত ১০টায় তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। আর ৩০ নভেম্বর রাত ৯টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে তিউনিসিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর