বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে ফার্মেসি বন্ধ ঘোষণা, বিপাকে রোগীরা

রিপোর্টারের নাম / ৩২৬ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ডিলিং লাইসেন্স না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ‘হয়রানির’ প্রতিবাদে পটুয়াখালী পৌর শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।

বুধবার বিকালে শহরের সদর রোডের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছার অভিযান চালিয়ে লাজ ফার্মাকে ১৫ হাজার টাকা ও পটুয়াখালী ফার্মেসিকে ১০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানি ও জেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক রাহাতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে অভিযোগ এনে শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক সমিতি।

তবে রাতে জেলা প্রশাসন জেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেছে বলে জানা গেছে।

জেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী শাহিন বলেন, ডিলিং লাইসেন্স সম্পর্কে আমার জানা নেই। পূর্বেও আমাদের জানানো হয়নি। আমাদের না জানিয়ে হুট করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ক্ষুদ্ধ হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।

তবে রাতে জেলা প্রশাসন ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে জরুরি আলোচনায় বসেছে বলেও জানান তিনি। তবে বিকাল ৬টা থেকে এ রিপোর্ট লেখার সময় রাত ৯টা পর্যন্ত ধর্মঘট কার্যকর ছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছার বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।

এদিকে হঠাৎ করে ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন হাসপাতাল, ক্লিনিক ও বাসা বাড়তে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর