বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর