বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গান গাইতে সৌদিতে যাচ্ছেন মমতাজ

রিপোর্টারের নাম / ২৩৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

প্রথমবার সৌদি আরবে গান গাইতে যাচ্ছেন ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ইতোমধ্যে তিনি রওনা দিয়েছেন।

তাঁর সঙ্গে আছেন পরিবারের কয়েকজন সদস্য৷ সেইসঙ্গে আছেন তার গানের দলের সদস্যরাও।

গায়িকা জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মমতাজ। সেখানে তিনি লেখেন, ‘নিয়তগুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল। ’

মমতাজ বলেন, ‘এর আগে ইউরোপ-আমেরিকার নানা দেশে গান করেছি। মধ্যপ্রাচ্যেও গিয়েছি একাধিকবার৷ তবে এবারই প্রথম সৌদি আরবে গাওয়া হবে। আশা করি সৌদিপ্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হবে। ’

মমতাজ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন। চলতি মাসেই আবার দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর