বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের সুন্দরবনে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নতুন এ তথ্য দিয়েছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। জিএফএস জানায়, ইতোমধ্যে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘সিত্রাং’। এটি বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। যদিও এখন পর্যন্ত সুন্দরবন হয়ে খুলনা বিভাগ দিয়ে অতিক্রম করার পথ দেখা যাচ্ছে। ওই অঞ্চলে আঘাত হানলে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া বিভাগ সূত্র জানায়, তবে ঘূর্ণিঝড়টির পথ কিছুটা পূর্বদিকে সরে যায়। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে আঘাত হানলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর