বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সানীর জন্য মৌসুমীর ভিডিও বার্তা

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। ওমর সানী অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি আগামীকাল ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রিয়দর্শনীখ্যাত অভিনেত্রী মৌসুমী।

বর্তমানে এই তারকা দম্পতি দুবাই রয়েছেন।  সেখান থেকে ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘বসন্ত বিকেল’। এই সিনেমার অন্যতম অভিনেতা আমাদের সবার প্রিয় ওমর সানী। সিনেমাটির কথা অনেক শুনেছি। যতদূর জেনেছি ভালো হয়েছে। সবাইকে সিনেমাটি দেখার আনন্ত্রণ রইলো। আমিও সিনেমাটি হলে গিয়ে দেখবো।’

 

‘ভোলা তো যায় না তারে’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তরুণ পরিচালক রফিক সিকদার। এই নির্মাতার সিনেমা ‘বসন্ত বিকেল’ ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন শিপন মিত্র ও নাবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনী।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর