সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিশ্বকাপের জার্সি বিক্রির উদ্যোগ বিসিবির

রিপোর্টারের নাম / ২৯৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বাংলাদেশের বিশ্বকাপের অফিসিয়াল জার্সি এবার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। এ স্বত্ব কাউকে বিক্রিও করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্বকাপের আসল জার্সির গায়ে জড়ানোর সুযোগ পাবেন না কোটি ক্রিকেটপ্রেমি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। তবে বিসিবি রোববার আশার আলো দেখাল। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অনলাইনে জার্সি বিক্রি নিয়ে আলোচনা হচ্ছে। ক্রিকেটপ্রেমিদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি৷ তবে দাম কত হবে সেসব নিয়ে কিছু নিশ্চিত  তথ্য দিতে পারেননি তিনি।

 

এবারের জার্সি তৈরিতে ভিন্নতা এনেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশের গর্বের সুন্দরবন, বাঘ আর বিশ্বব্যাপী সুনাম ছড়ানো বাংলাদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার ঐতিহ্য জামদানির মেলবন্ধনে তৈরি করা হয়েছে। জার্সিতে সুন্দরবনের ঘন সবুজ পাতা, বাঘ আর জামদানির বয়ন নৈপূণ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের জার্সি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশের জার্সিতে বাঘের প্রতিচ্ছবি থাকবে। সঙ্গে ঐহিত্যবাহী কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় তাপমাত্রার কথা মাথায় রেখে ফ্যাব্রিক দেয়া হবে। যাতে জার্সিটা গায়ে জড়ালে আরামদায়ক হয়। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি ঠিক তেমনই তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর