বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো পুতিনের প্রতি ব্যক্তিগত অনুরোধ পোপের

রিপোর্টারের নাম / ২০৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো সরাসরি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে ‘সহিংসতা ও মৃত্যুর’ বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। রোববার সেন্ট পিটার্স স্কয়ারে তিনি বলেছেন, এই সঙ্কট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

ইউক্রেনের প্রতি উৎসর্গীকৃত ভাষণে ফ্রান্সিস ইউক্রেনের কয়েকটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত করায় প্রেসিডেন্ট পুতিনের নিন্দা করেছেন। তিনি পুতিনকে নিজের জনগণের কথা চিন্তা করার আহ্বান জানান।

 

ভ্যাটিকানের একজন কর্মকর্তা জানিয়েছেন, পোপের আবেগপ্রবণ ভাষণটি এতটাই দুঃখজনক ছিল যে এটি কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় ১৯৬২ সালে পোপ জন ২৩ এর শান্তি আবেদনের কথা মনে করিয়ে দেয়। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম পোপ ফ্রান্সিস ব্যক্তিগতভাবে পুতিনের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন।

পোপ বলেছেন, ‘এই মাসগুলিতে ছড়িয়ে পড়া রক্ত ​​ও অশ্রুর নদী তাকে তাড়িত করেছে।’ ফ্রান্সিস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যে কোনও ‘গুরুত্বপূর্ণ শান্তি প্রস্তাবের’ প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর