বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

রিপোর্টারের নাম / ১৯১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। সে কোনার পাড়া সীমান্তে থাকা মো. আয়ুবের ছেলে।

রোববার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পূর্বে পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মাঝি আবদুর রহিম। তিনি জানান, ‘শূন্যরেখার বাসিন্দা ওমর ফারুক ও মো. আবদু ইয়্যা নামে দুই রোহিঙ্গা সকালে তুমব্রু সীমান্তের মিয়ানমার সীমান্তে পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়। এসময় সীমান্তে বিজিপির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে মারা যায়। তবে এ ঘটনায় আরেক জন প্রাণে রক্ষা পায়। পরে তার মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সেখানে সীমান্তের একটি কবরস্থানে দাফন করা হয়।’

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকতা বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর গোয়েন্দাদের কাছ থেকে শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ‘মাইন বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

 

এদিকে ১৭ সেপ্টম্বর শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে মর্টারশেলের নিক্ষেপে মোহাম্মদ ইকবাল (১৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়। তার আগের দিন (১৬ সেপ্টেম্বর) তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক আহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হন।

গত পাচঁ বছর ধরে তুমব্রু সীমান্তে বিপরীতে শূন্যরেখায় আশ্রয় শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত ৪ হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা। আশ্রয় শিবির ঘেঁষে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড় রয়েছে। পাহাড়ের ওপর দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একাধিক তল্লাশি চৌকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর