রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধ, শিক্ষার্থীদের যৌণ নিপিড়নের বিরুদ্ধে সোচ্ছার, জঙ্গী তৎপরতা রুখে দেয়া, মাদক প্রতিরোধ ও মাদক ব্যবসায়িদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করার জন্য স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম)। একইদিন দুপুরে আগৈলঝাড়ার গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল, সাধারণ সম্পাদক বীর প্রতীক মহিউদ্দিন মানিক, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার, আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন প্রমুখ। সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে নৈতিক শিক্ষা গ্রহনের মাধ্যমে যে কোন সমস্যায় পুলিশী সেবা গ্রহণ এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতিও আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর