বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামী সংকটাপন্ন

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হালদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বীথি খাতুন (২৬), তার স্বামী ফারুক হোসেন (৩৫)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘ফারুক হোসেন দ্বিতীয় স্ত্রী বীথিকে নিয়ে হালদার পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকালে দু’জন একসঙ্গে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বীথি মারা যান। ফারুক রাজশাহীর নিউ লাইফ ক্লিনিকে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘আর্থিক টানাপোড়ন বা পারিবারিক কলহের কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। বীথির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর