বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নেশাগ্রস্থ ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিল বাবা

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৮ মে, ২০২২

ছেলের নির্যাতন সইতে না পেরে বিচার চেয়ে পুলিশের সামনে কাঁদলেন পিতা অমল চন্দ্র শিল (৬০)। নেশাগ্রস্থ ছেলে অমিত (২৫) কে পুলিশে সোপর্দ করলেন বাবা। শুক্রবার দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজরে এ ঘটনা ঘটে। পিতা অমল চন্দ্র ও ছেলে অমিত একই দোকানে নরসুন্দরের কাজ করেন। কিন্তু নেশাগ্রস্ত ছেলে সামান্য কারণে পিতা-মাতাকে মারধর ও নির্যাতন করে।

শুক্রবার বাজারে দিন ছেলে অমিতকে তার বাবা দোকানে কাজ করতে বললে সে রাগে চাকু নিয়ে নিজের বাবাকে হত্যা করতে চায় এবং তাকে গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বাবা অমল চন্দ্র নিরুপায় হয়ে পুলিশের সামনে ছেলে অমিতের নির্যাতনের বর্ণনা দিয়ে অঝোড়ে কাঁদলেন। এবং তিনি লিখিত অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেন ছেলেকে।

বাবা আমলচন্দ্রের কাছে তার ছেলের নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণণা দিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন ছেলের নির্যাতন থেকে আমিও আমার স্ত্রী বাঁচতে চাই।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নেশাগ্রস্থ ছেলের নির্যাতনের শিকার পিতা নির্যাতন সইতে না পেরে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর