বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে পর্যটক নিখোঁজ

রিপোর্টারের নাম / ৩০০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৭ মে, ২০২২

কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে দুই’শ গজ এগিয়ে ফিরোজ সিকদার নামে ওই পর্যটক যুবক সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন। এসময় আপন ভাগ্নে ও শ্যালকসহ তারা ৬জন এক সঙ্গে সাঁতার কাটতে নামে। একপর্যায় ফিরোজকে তারা না দেখে খুঁজতে শুরু করে এবং আশেপাশের লোকজনকে জানায়।

খবর পেয়ে কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থালে হাজির হলেও নিখোঁজ পর্যটককে অনুসন্ধ্যানে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

একই সাথে সৈকতে সাঁতার কাটতে নামা নিখোঁজ পর্যটকের বন্ধু মেহেদী জানান, তারা আজ সকালে কুয়াকাটা বেড়াতে এসেছিল। এরপর একসঙ্গে ৬জন সাঁতার কাটতে নামলে ফিরোজ নিখোঁজ হন। তার মতে সে ভাল সাঁতার জানতো না।

খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবরটি অনেক বিলম্বে তারা জানতে পারায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন বলেও দাবি করেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. হাসনাইন পারভেজ জানান, নিখোঁজ পর্যটককে অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে তারও কাজ করছেন। উল্লেখ্য, পর্যটক ইলিয়াসের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে। তিনি পেশায় ব্যবসায়ী এবং তার বাবার নাম মিলন সিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর