বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম / ৩৪২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৭ মে, ২০২২

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারিকে।

শুক্রবার (২৭ মে) ভোররাত ৩টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম এ অভিযান চালায়। মনির হোসেন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের জাহাঙ্গীর আলম মিন্টুর ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় একজন মাদক কারবারি কুমিল্লা জেলা থেকে একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে করে ৯ কেজি গাঁজার একটি চালান ভোলায় নিয়ে আসছে।

পরে শুক্রবার রাত ৩ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মনিরকে গ্রেফতার করে।

এসআই সিদ্দিকুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, এর আগেও কুমিল্লা থেকে মাদকের একাধিক চালান সে ভোলায় এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর