বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে গভীর রাতে দরজা ভেঙ্গে ব্যবসায়ীর বাসায় চুরি: টাকা ও স্বর্নালঙ্কার লুট

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৬ মে, ২০২২

বরিশালের বানারীপাড়ায় এক রাতে যুক্তরাষ্ট্র প্রবাসীরসহ দুই বাড়ি ও এক ব্যাংকে সিরিজ ডাকাতির ঘটনায় লুট হওয়া অস্ত্র,(শর্টগান) ৩৫ রাউন্ড গুলি,বিপুল পরিমাণ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আগেই এবার পৌর শহরে বেল্লাল হাওলাদার নামের এক ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

 

জানা গেছে, শনিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজারী বাড়িতে বন্দর বাজারের মুরগির ফিড ব্যবসায়ী বেল্লাল হাওলাদারের ভাড়াটিয়া বাসায় কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য দিয়ে ঘুমন্ত পরিবারের সদস্যদের অচেতন করে।

 

এসময় দুর্বৃত্তরা নগদ ২ লাখ ৩২ হাজার টাকা ও স্টিলের আলমিরা ভেঙ্গে ৭ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। তারা দুটি মোবাইল ফোন নিলেও পরে বাগানে ফেলে রেখে যায়। রবিবার (১৫ মে) সকালে বেল্লাল হাওলাদারের অচেতন স্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, চুরির বিষয়টি রহস্যজনক হওয়ায় তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর