বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ফের কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

রিপোর্টারের নাম / ২৮৫ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৪ মে, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে সাত আট ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। শনিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় জেলে মো. নিজাম জানান, প্রায় আট ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে জাল আটকানো রয়েছে। এছাড়া ডলফিনটির পেট ফাটা রয়েছে। চার-পাঁচ দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। দুপুরের জোয়ারে এটি তীরে আঁটকে গেছে। ডলফিনটির পেট ফাটা ছিল।

পটুয়াখালীর ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, যে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে এসেছে এটি মূলত ইরাবতী ডলফিন। ডলফিনটির পেট ফাটা রয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বনবিভাগের সঙ্গে কথা বলে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে। এটিসহ এ বছর সৈকতে ৯টি মৃত ডলফিন ভেসে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর