বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে স্কুলছাত্রী অপহণের জেরে হামলা-সংঘর্ষ, আহত ৯

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৪ মে, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের রহিম হাওলাদারের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়েকে একই এলাকার খোকন ঘরামীর ছেলে কাওছার ঘরামী অপহরন করে নিয়ে যায়। এ নিয়ে আদালতে অপহরন মামলা দায়ের করে মেয়ের পরিবার।

 

রহিম হাওলাদারের ছেলে অমিত হাসান জানান, আমার স্কুল পড়ুয়া বোনকে অপহরন করে নিয়ে যায় কাওছার ঘরামী। আমার বোনকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় একই এলাকার জবেদ বেপারীর ছেলে রবিউল বেপারী তাদের সহযোগিতা করে। শুক্রবার সন্ধ্যায় রবিউলকে বিয়টি নিয়ে ডাকা হলে একপর্যায় তার সাথে বাকবিতন্ডা হয়।

 

পরে বাকবিতন্ডার একপর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অমিত হাসান, রাতুল হাওলাদার, প্রিন্স হাওলাদার ও অপর পক্ষের সালাম সরদার, রিফাত সরদার, রবিন আকন, রবিউল বেপারী, নাইম সরদার, সবুজ খানসহ অন্তত ৯ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

অভিযুক্ত রবিউল বেপারী জানান, কাওছার ঘরামীর সাথে ওই কিশোরী প্রেমের টানে পালিয়ে যায়। আমি এই ঘটনার সাথে জড়িত নই। হামলা-সংঘর্ষের ঘটনায় কিশোরীর মা ফাতেমা বেগম ও অপর পক্ষের সালাম সরদারের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে পৃথকভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর