মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

স্বপ্নের আলো ফাউন্ডেশন’র পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহার

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর পক্ষ থেকে  সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার দেয়া হয়েছে।

আজ শুক্রবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হল রুমে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল– ছেলেদের পাঞ্জাবী, মেয়েদের জামা, মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি।

“স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে ও রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহিন খান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” উপদেষ্টা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা।

বিশেষ অতিথি ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” উপদেষ্টা ও ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, রাজাপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মো. নেয়ামুল আহসান হিরন, “স্বপ্নের আলো ফাউন্ডেশন” রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম মুন্না।

এছাড়াও উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” ঢাকা মহানগর শাখার সদস্য জহিরুল ইসলাম রিয়াদ, রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুনজিল, অর্থ-সম্পাদক মো. সাগর খান, প্রচার প্রকাশনা সম্পাদক আরিয়ান ইসলাম আশিক, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাকিব প্রমূখ।

উল্লেখ্য, গত ১লা আগষ্ট, ২০১৯ইং তারিখে “আমাদের স্বপ্ন” “মানবতার সেবা” “জয়হোক রক্তদাতা” “স্বপ্নের আলো ফাউন্ডেশন” S.A.F এই স্লোগান ধারণ করে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর