বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল মহানগরীতে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে বরিশাল মহানগরীর চৌমাথা বাজার, নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এবং হাসপাতাল রোড এলাকায় জুতার দোকানে Hush Puppies, addidasসহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের নকল জুতা বিক্রয় করা, মুরগি,গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর