বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় উদ্বোধনের আগেই সাড়ে ছয় কোটি টাকার অডিটরিয়ামে ফাটল

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

বরগুনা বেতাগীর পৌরসভার নবনির্মিত অডিটরিয়াম ভবন হস্তান্তরের আগেই দেয়ালের তিন অংশে ফাটল দেখা দিয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার উপজেলা ভবনের পেছনে সদ্যনির্মিত পৌর অডিটরিয়াম ভবনের সম্মুখীন দুপাশের দেয়ালের তিন স্থানে ফাটলের চিত্র দেখা গেছে।

জানা যায়, স্থানীয় সরকার অধিদপ্তরের ছয় কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বেতাগী পৌরসভার তত্ত্বাবধায়নে, ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেছেন।

ভবনটির কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ না হতেই অডিটোরিয়ামের সামনের দু’পাশের দেয়ালের উপরের অংশে ফাটল ধরেছে। এছাড়া উত্তর পূর্ব কর্নারের জানালার নিচের অংশে ফাটল দেখা গিয়েছে। ভবনটি উদ্বোধন ও ব্যবহার করার আগেই দেয়ালে ফাটল ধরায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ‘খান এন্টারপ্রাইজ’ ও বেতাগী হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনার মাধ্যমেই জানলাম।

 

বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির জানান, ভবনে ফাটল ধরেছে এ রকম কোনো তথ্য আমার জানা নেই। যদি দেয়ালের কোনো অংশে ফাটল দেখা যায়, তা হলে ঠিকাদার ঠিক করে দেবেন।

 

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন জানান, ফাটলের বিষয়ে আমি শুনেছি। তবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর