বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ক্রেতা ঠকাচ্ছিলেন বাটা শোরুম, গুনতে হলো জরিমানা

রিপোর্টারের নাম / ২২৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আগের ট্যাগের বদলে দাম বাড়িয়ে নতুন প্রাইস ট্যাগ লাগানোয় জরিমানা গুনতে হয়েছে বরিশাল নগরীর চকবাজারের বাটা কোম্পানির শোরুমকে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বাটার চকবাজারের শোরুম থেকে প্রবীর কুমার দাস নামে এক ক্রেতা ৯৯০ টাকায় স্যান্ডেল কেনেন। বাসায় গিয়ে তিনি দেখেন মূল্য নির্ধারণী ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো। ওপরের স্টিকারে ৯৯০ টাকা লেখা থাকলেও নিচেরটিতে লেখা ৮৯০ টাকা।

শোয়াইব আরও জানান, প্রবীর বিষয়টি লিখিত আকারে ভোক্তা অধিদপ্তরে জমা দেন। এর পরিপ্রেক্ষিতে বাটার শোরুমটিতে অভিযান চালানো হয়। সেখানে একই রকম আরও কিছু পণ্যে প্রাইস ট্যাগ বদলের প্রমাণ পাওয়া যায়। পরে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জা ফরহাদ বেগ বিষয়টি তাদের ভুল বলে জানান। তাদের সতর্ক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী জরিমানার টাকার ২৫ শতাংশ অর্থাৎ সাড়ে ৭ সাত হাজার টাকা দেয়া হয়েছে অভিযোগকারী প্রবীরকে।

প্রবীর বলেন, ‘বাটার মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে এমনটা হবে আশা করিনি। তবে তাদেরসহ ক্রেতাদের সচেতন করার তাগিদ থেকেই ভোক্তায় অভিযোগ করেছি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর