বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গলাচিপায় গোলখালী ইউনিয়ন আ.লীগের হাল ধরতে চান নুর আলম জিকু

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চান নুর আলম জিকু। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করলেন নুর আলম জিকু (৪০)।

নুর আলম জিকু হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ীর মো. আবুল কাশেম চৌকিদারের ছেলে। দীর্ঘ ২৭ বৎসর ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগ করে আসছেন। তার পরিবার আওয়ামী লীগের পরিবার।

 

নুর আলম জিকু গোলখালী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন। ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, গোলখালী ইউনিয়ন কৃষি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

 

নুর আলম জিকুর কাছে জানতে চাইলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশনকে কাজে লাগিয়ে রাজপথে রাজনীতি করছি। আমি যদি গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হতে পারি সর্বপ্রথম আমার কাজ থাকবে মাদক, সন্ত্রাস, দূর্নীতি নির্মূল করা।

 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করার জন্য আমার ইউনিয়নকে স্বচ্ছ, সুন্দর রাখার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর