বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা উন্নয়নের রূপকার : আইনমন্ত্রী

রিপোর্টারের নাম / ১৮৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পরেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার।

রোববার (১৭ এপ্রিল) সকালে পুনঃসংস্কার হওয়া আখাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলের মর্যাদার আসনে বসিয়েছেন। এ সময় মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি সেলিম ভূঁইয়া প্রমুখ। পরে মন্ত্রী সড়ক পথে কসবা উপজেলায় যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর