বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে মানববন্ধন

রিপোর্টারের নাম / ২২৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

চিকিৎসা সকলের অধিকার, অংশীদারিত্ব. নীতি. অগ্রগতি’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভা এবং হাসপাতাল চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল কলেজের ১ নম্বর গ্যালারীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. জি. এম নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শের-ই-মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইমরুল কায়েস, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, মনিরুল হাসান তুর্জ ও আসমা জাহান মুন্নি। সভায় বক্তারা বলেন, হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা। যা সাধারণ পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে।

বরিশালে এই ধরনের ১৪০ জন নিবন্ধিত রোগী আছে। অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েকগুন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা কেন্দ্র নেয়। এখানে নেই একজন হিমোটোলজিস্ট, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন ও হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট।

সভার আগে এই রোগের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেডিকেল কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হিমোটোলজিস্ট প্রদায়ন, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন সরবরাহ এবং হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট চালুর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর