বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঢাকা-বরিশাল নৌ-রুটে ঈদের বিশেষ সার্ভিস ২৮ এপ্রিল

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

করোনা মহামারির কারণে গত দুই বছর বরিশাল নৌ-পথে সেভাবে লঞ্চ চলাচল করেনি। করোনা শুরুর পর প্রথম বছর পুরোপুরি লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পরের বছর সীমিত আকারে চলে।

এ সময় ঈদ উপলক্ষেও লঞ্চগুলোর বাড়তি প্রস্তুতি ছিল না। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদে ঘরমুখী যাত্রী বাড়তে পারে।

যাত্রীদের সুবিধার কথা ভেবে ঢাকা-বরিশাল নৌপথে চলা বেসরকারি লঞ্চ কোম্পানিগুলো আগামীকাল সোমবার আগাম টিকিট বিক্রি শুরু করবে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর ২৮ এপ্রিল ঈদের বিশেষ সার্ভিস চালু হবে।

ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী সুরভী শিপিং লাইনসের পরিচালক রিয়াজ উল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগাম টিকিট পাওয়ার জন্য ৬ এপ্রিল থেকে যাত্রীদের কাছ থেকে চাহিদাপত্র নেওয়া হয়। সেই চাহিদার ভিত্তিতে এখন টিকিট দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর