বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সিদ্দিকের পরিচালনায় ইমন-তানহা

রিপোর্টারের নাম / ২৩৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মাঝে মধ্যেই তিনি পরিচালনা করেন। নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপনও নির্মাণ করেছেন। কয়েক বছর আগে তাকে বিজ্ঞাপন নির্মাণে দেখা গিয়েছিল।

বিরতি কাটিয়ে আবারও নতুন বিজ্ঞাপনের কাজ করলেন সিদ্দিক। চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে নিয়ে কাজটি করেছেন তিনি। এতে আরও ছিলেন টিকটক সেলিব্রিটি অনামিকা ঐশী, নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামানসহ অনেকে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। অনেকদিন পর বিজ্ঞাপন বানালাম। খুব অল্প সময়েই বড় পরিসরে একটি টিভিসি নির্মাণ করেছি। আমি বিশ্বাস করি এটি প্রচারে আসার পর দর্শকের ভালো সাড়া পাবো।’

এদিকে এবার ঈদে বেশকিছু নাটকে দেখা দেবেন সিদ্দিক। এরমধ্যে একটি হচ্ছে, ‘খোদা হাফেজ ঢাকা’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। নির্মাণ করছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক নিজেই।

তাছাড়াও তার অভিনীত ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’ নাটকগুলোও ঈদে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর