বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ওমরাহ পালন করতে গেলেন নায়ক রুবেল

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তিনি গত শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা থেকে সৌদি আরবে যাত্রা করেছেন। এবার পবিত্র ওমরাহ পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল।

তিনি বলেন, ‘গত পরশু রুবেল ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’

ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু তিনি শপথ না নিয়ে তার পদটি সহ-সভাপতি পদে পরাজিত প্রার্থী চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলে জানান।

কিন্তু ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি এই নায়ক। এদিকে সম্প্রতি কার্যনির্বাহী পদে শপথ নিয়েছেন রিয়াজ। রুবেল পদ ছাড়লে সমিতির সহ-সভাপতি তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর