বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ইউসিবি ও প্রাণ-আরএফএল গ্রুপ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

রিপোর্টারের নাম / ১৭৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর পরিচালক উজমা চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সাপ্লাই চেইন ফিন্যান্সিং বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন।

রোববার (১৭ এপ্রিল) ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ইউসিবি প্রাণ-আরএফএল গ্রুপ-এর সব সাপ্লায়ার ও ডিস্ট্রিবিউটরদের ঋণ সুবিধা দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ম. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিকান্দার-ই-আজম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান।

এছাড়া, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার, করপোরেট ফিন্যান্স ফারজানা রহমান, অ্যাসিস্টেন্ট ম্যানেজার করপোরেট ফিন্যান্স মো. রিপন মিয়া, সাব-অ্যাসিস্টেন্ট ম্যানেজার করপোরেট ফিন্যান্স মো. জাকির হুসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর