রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ডেঙ্গুর কাছে হেরে গেল শিশু লাবণ্য

রিপোর্টারের নাম / ২৪৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মো. কাজী ফয়সালের মেয়ে লাবণ্য আলীনা কাজী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার বয়স হয়েছিল চার বছর দুই মাস। সোমবার বাদ জোহর গোপালগঞ্জ পৌর সদরের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

২৭তম বিসিএস ব্যাচের ক্যাডার মো. কাজী ফয়সাল ২০১৭ সালের ৪ মে থেকে ২০১৮ সালের ৪ মার্চ পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

১২ বছর ও ৬ বছরের দুটি ছেলে সন্তানের পর মো. কাজী ফয়সালের একমাত্র মেয়ে ছিল লাবণ্য আলীনা কাজী। তার মৃত্যুতে ফরিদপুরের প্রশাসনে কর্মরতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতাদিরুল হাসান জানান, গত কয়েক দিন ধরে লাবণ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। ভোরে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লাবণ্যর মৃত্যুর খবর পেয়ে ভাঙ্গা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফয়সাল স্যারের বাড়ি গোপালগঞ্জে গিয়ে স্যারের পরিবারকে সমবেদনা জানান।

লাবণ্য আলীনা কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর