বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বরিশাল নগরীর বিএম কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (২৩) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি বুধবার বিকাল ৫ দিকে বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে ঘটেছে। নিহত নাদিম বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অর্নাসের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী ও লাকুটিয়া সড়কের আর আর এফ সংলগ্ন সিমেন্টের র্পোল এলাকার মনিরুল ইসলাম আশ্রাস এর ছেলে।

নিহতর বন্ধু মাসুম বিল্লাহ জানান, আমি আর নাদিম এক ডিপাটমেন্টের পড়ি। পরীক্ষা শেষে নাদিম তার মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় মসজিদ গেটের সামনে বসে বিপরীত দিক থেকে বেপোয়ারা গতিতে আসা একটি প্রাইভেটকার এসে নাদিমের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাদিম ছিটকে নামায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।

পরে তাকে আমরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।

তবে ঘটনাস্থ থেকে পুলিশ মটরসাইকেলটি আটক করলেও ঘাতক প্রাইভেটকারটিকে আটক করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম। এদিকে নাদিমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর