বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনা টিকার দ্বিতীয় ডোজের ৪ মাস পর বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ১৯৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, সবাই জানেন দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার কথা।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বলছে, ছয় মাস নয়, চার মাস হলেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আমরা আহ্বান করবো, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার চার মাস হয়ে গেছে, তারা বুস্টার ডোজ টিকা নিতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১২ বছরের উর্ধ্বে যারা রয়েছে, তাদের সবাইকেই টিকা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা পেলেই, ১২ বছরের নিচে বয়সীদের টিকা দেওয়া হবে। ১২ বছর বয়সের নিচে টিকা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছি, এখন শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার অপেক্ষায় আছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর