রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ধর্ষণের পর স্কুলছাত্রী হত্যার দায়ে দুই আসামীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম / ২৫৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

অনলাইন ডেস্ক : বরিশালে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যা মামালায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আরজীকালিকাপুর এলাকার সেন্টু খাঁর ছেলে মনির খাঁ (২৭) ও কালাম মীরার ছেলে রুবেল (২৬)।

আজ রোববার (১৪ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এসময় মনির উপস্থিত থাকলেও রুবেল পলাতক ছিলো বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি ফয়েজুল হক ফয়েজ।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ খ্রিষ্টাব্দে ২৮ জুলাই সন্ধ্যার পরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মুক্তা নিজ ঘরের পাশেই বান্ধবী সুমির বাসায় টেলিভিশন দেখতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। পরের দিন ২৯ জুলাই সকালে মুক্তার মা রুশিয়া বেগম তাদের লাকরির ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান। থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

পরে ময়নাতদন্তের প্রতিবেদনে পুলিশ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পায়। মুক্তাকে ধর্ষণ করে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই সিদ্দিকুর রহমান ২০১২ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর