বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ির

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক মাছ ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৭ মার্চ) রাত ৮টার দিকে শশিভূষণ বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত কামাল (৩০) হোসেন শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সুলতান আহম্মেদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে শশিভূষণ বাজারের পশ্চিম পাশে রাস্তা পারাপার হতে গিয়ে একটি এপাচি মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার মেঝেতে লুটিয়ে পড়েন কামাল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর