বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম / ২৬২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে সাত মাসের শিশু সামিয়া। তাকে বাচাতে গিয়ে দগ্ধ হয়েছেন শিশুর মা চম্পা বেগম। সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে।

 

ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান, পশ্চিম চাপলী গ্রামের রাজমিস্ত্রি রমজান বাবুর স্ত্রী চম্পা বেগম ঘরে শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে যায়। এ সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশু সামিয়া দগ্ধ হয়ে মারা যায়। মেয়েকে উদ্ধারে মা এগিয়ে গেলে তিনিও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ খায়ের জানান, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, আগুনে পুড়ে শিশু মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার শিকার পরিবারকে সবধরনের সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর