মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সিএ লাইসেন্স পেল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

বাংলাদেশ ব্যাংককে সার্টিফায়িং অথরিটির (সিএ) লাইসেন্স দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএ)।

এ লাইসেন্স অনলাইন লেনদেনে আর্থিক ঝুঁকি কমানোর ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সইয়ের প্রচলন করবে। একই সঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স প্রদান করেন।

এসময় তিনি বলেন, এই কার্যক্রম বাংলাদেশে ইলেক্ট্রনিক ও ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংক খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিসিএ’র প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির।

এতে আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর