বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাকিবের হাতে চারে চার

রিপোর্টারের নাম / ২৭৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টকে যেন একান্তই নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। কেননা খেলতে নামলেই তার হাতে উঠছে ম্যাচসেরার পুরস্কার। মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটিসহ টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতলেন সাকিব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচটিতে রীতিমতো ঝড় তুলে ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। পরে বোলিংয়ে নেমে সিলেটের ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ের সামনে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি অধিনায়কত্বেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

তাই ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিতে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি সংশ্লিষ্টদের। এর আগে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৭ বলে ৫০ রানের পরে বোলিংয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন সাকিব।

তারও আগের দুই ম্যাচে সাকিবের পারফরম্যান্স ছিল খুলনা টাইটানসের বিপক্ষে ২৭ বলে ৪১ ও ১০ রানে ২ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩১ বলে ৫০ রানের পাশাপাশি ২৩ রানে ৩ উইকেট। এই চারটি ম্যাচেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাকিব।

সাকিব ছাড়া চলতি আসরে একের বেশি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদুল ইসলাম। তারা দুজনই দুইবার করে পেয়েছেন এই পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর