মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য করোনাবিধি বদলালো সৌদি আরব

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

ওমরাহ পালনের উদ্দেশ্যে ভ্রমণেচ্ছু বিদেশিদের জন্য করোনাবিধিতে পরিবর্তন আনলো সৌদি আরব। এখন থেকে এ ধরনের ভ্রমণকারীদের দেশটিতে পৌঁছানোর পরপরই করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। আর তার পরীক্ষা করাতে হবে রওয়ানা দেওয়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, নতুন নিয়মে ভ্রমণকারীদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকলেও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক। এ নিয়ম আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্রান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগেই ঘোষণা দিয়েছে, এখন থেকে বিদেশি ওমরাহ পালনকারীরা আবারও ৩০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।

jagonews24

সৌদি গ্যাজেটের খবর অনুসারে, করোনাভাইরাস মহামারি হানা দেওয়ার আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়া বিদেশিরা সৌদিতে ৩০ দিন পর্যন্ত থাকতে পারতেন। ২০২১ সালের ১ নভেম্বর বিদেশিদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে সৌদিতে সর্বোচ্চ ১০ দিন থাকার অনুমতি দেওয়া হচ্ছিল। এখন সেই সময়সীমা আবারও ৩০ দিন করা হয়েছে।

এছাড়া, সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞায় না পড়া দেশগুলো থেকে যাওয়া ভ্রমণকারীদের অনুমোদিত টিকার পূর্ণডোজ নেওয়া থাকলে তারা সরাসরি মক্কায় গিয়ে ওমরাহ করতে পারবেন। তাদের কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের দরকার পড়বে না।

শিথিল হওয়া নিয়মে ১৮ বছর বয়সোর্ধ্ব সব বিদেশিরা সৌদিতে ওমরাহ পালনের অনুমতি পাচ্ছেন। স্থানীয়দের জন্য এই বয়সসীমা ১২ বছর ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর