মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সার্চ কমিটি শতভাগ নিরপেক্ষ: মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি শতভাগ নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য ও সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকের পর আপিল বিভাগের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘নো কোশ্চেন? অ্যাবসোলেটলি নিরপেক্ষ।’

এ সময় খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন বিশেষজ্ঞ এমন ৬০ জনের সঙ্গে বসে কমিটি তাদের মমামত নেবে। তবে এর মধ্যে ১০ জন কমবেশি হতে পারে।

রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে সর্বোচ্চ ১০ জনের নাম পাঠাতে পারবে বলেও জানান তিনি।

বৈঠকে ছিলেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এছাড়া ছিলেন সার্চ কমিটির কর্ম সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর