বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাহ অনুষ্ঠানে দুই ভাইকে মারধর

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাহ অনুষ্ঠানে আগত দুই ভাই সাইফুল ইসলাম রুবেল (৩৫) ও শফিকুল ইসলাম জুয়েল (৩০)কে মারধর করেছে ওই অনুষ্ঠানের আগত ১০ থেকে ১২ জন ব্যক্তি।

গত ২৪ ডিসেম্বর শুক্রবার বান্দ রোড এলাকায় সাউথ কিং এর পিছনে সন্ধ্যা ৭ টা সময় একটি বিবাহ অনুষ্ঠানের খুটিনাটি বিষয় নিয়ে প্রতিপক্ষে সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ রুইয়ার পোল এলাকার মিলন মোল্লা, বান্দ রোড এলাকার মোঃ সুজন, মোঃ শাকিল, সাকিল ইসলাম ও মিঠু সহ ৭ থেকে ৮ জন আহত দুই ভাই সাইফুল ইসলাম রুবেল ও শফিকুল ইসলাম জুয়েল কে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে পিছন থেকে মাথার উপর এলোপাতাড়ি আঘাত করে। পরে আহত সাইফুল ইসলাম রুবেল এর অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী সূত্রে জানা যায় যে, শুরু থেকেই প্রতিপক্ষ তাদের উস্কানিমূলক কথা বলে যাচ্ছিল ও প্রতিপক্ষের সাথে পূর্ব শত্রুতার জের থাকায় এবং বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন মতের অমিল হওয়ায় তাদের উপর এই হামলাকান্ড চালায়।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর