বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জেএসসির সনদ প্রদানের সময় বাড়লো

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী ফরম পূরণ করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত ১১ ডিসেম্বর থেকে জেএসসির ফরম পূরণ শুরু হয়। চলার কথা ছিল ২০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।

করোনা পরিস্থিতির কারণে এবার জেএসসি পরীক্ষা না নিয়ে অটো পাস দেওয়া হয়। অটো পাস হলেও শিক্ষার্থীদের দেওয়া হবে সনদ। আর সেই সনদ পেতে অনলাইনে ফরম পূরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর