বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন বরিশাল বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

অতিরিক্ত সচিব পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে জানা গেছে।

ওই আদেশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের পরিচালক (পিডি) মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমান উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই স্থানে রাখা হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর