বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

রিপোর্টারের নাম / ২৪৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন নতুন মেয়াদে শপথ বাক্য গ্রহণ করেছেন।

রবিবার সকাল সাড়ে দশটায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

একই সাথে জেলার নবনির্বাচিত ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন শপথ বাক্য পাঠ করেন। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান পাঁচ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় পুণঃরায় নির্বাচিত হয়েছিলেন।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চড়কাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন, বানরীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন।

শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর