বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিপুল পরিমান জাটকা জব্দ

রিপোর্টারের নাম / ২৫০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজিএস বগুড়া কর্তৃক বরিশাল জেলায় অভিযান চালিয়ে একটি একটি ট্রাক থেকে ৩৫ মণ জাটকা (ইলিশ)উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কীর্তনখোলা নদীর দপদপীয়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কীর্তনখোলা নদীতে দপদপীয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়।

এজন্য জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, ভাটারখাল বস্তির অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এর এরূপ তৎপর ভূমিকা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর