বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক মৃত্যু

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জন মারা গেছেন। শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ডি বেশিয়ার।

গভর্নর বলেছেন, ‘আমরা ৫০ এরও বেশি মৃত্যুর খবর জানতে পেরেছি।’

তিনি জানিয়েছেন, গ্রেভস কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে মেফিল্ড শহরটিও রয়েছে। শহরের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের জন্য গাড়ি পাঠানো হয়েছে। শুক্রবার রাতেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। উদ্ধার তৎপরতার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

বেশিয়ার জানান, মেফিল্ডের একটি কারখানার ছাদ ধসে পড়েছে। ওই কারখানার ভেতরে শতাধিক শ্রমিক ছিল। অধিকাংশ হতাহতের ঘটনা এখানে ঘটেছে।

শুক্রবার গভর্নর বলেছিলেন, ‘এটি সবচেয়ে টর্নেডোর সবচেয়ে ভয়াবহ ক্ষতি হতে যাচ্ছে, যা আমরা দীর্ঘ সময়ের মধ্যে দেখেনি। এটি সম্ভবত আমাদের রাজ্যের ইতিহাসে সবচেয়ে মারাত্মক টর্নেডো হতে পারে। আমাদের বিশ্বাস, কেন্টাকিতে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে এবং সম্ভবত তা ৭০ থেকে ১০০ হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর