রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বাল্যবিবাহ বন্ধ করল বি এইচ আর সি বরিশাল মহানগরের ২৩ নং ওয়ার্ড কমিটি

রিপোর্টারের নাম / ৩৮৫ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৩ জুলাই, ২০১৯

গত ১১.০৭.২০১৯ ইং বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের ২৩ নং ওয়ার্ড শাখার কর্মীদের তত্পরতায় নবগ্রাম রোডের ভাঙ্গার পোল নামক স্থানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

স্থানীয় ভাবে জানা যায় বরের নাম রাছেল হাওলাদার (২০), পিতা ফালান হাওলাদার এবং কনের নাম সাদিয়া আক্তার(১৫), পিতা মোক্তার হোসেন, গ্রাম কাজির চর, মুলাদী, বরিশাল। এরা নবগ্রাম রোডের ভাঙ্গার পোল এলাকায় বিবাহ সম্পাদনের উদ্দেশ্যে অবস্থান নেয়। স্থানীয় লোকজন এ ব্যাপারে জানতে পারলে তারা গোপনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের ২৩ নং ওয়ার্ড শাখার উপদেষ্টা মোঃ শরাফউদ্দিন উজ্জ্বল কে মোবাইল ফোনে জানান। তিনি দ্রুত বি এইচ আর সি এর কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মোঃ আবু মাসুম ফয়সল এবং মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান কে অবহিত করেন। তাদের মৌখিক পরামর্শে কালবিলম্ব না করে ২৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মামুন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও সদস্য রেজাউল কে নিয়ে ঘটনাস্থলে যান। এবং ঘটনার সত্যতা খুঁজে পান। তারা উভয় পরিবারের সদস্যদের ও উপস্থিত সকলকে বাল্যবিবাহ এর অপকারিতা এবং বাংলাদেশ সরকারের আইন সম্বন্ধে অবহিত করেন। এতে উভয় পরিবার তাদের ভূল বুঝতে পেরে বিবাহ বন্ধ করে দেন।

এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মোঃ আবু মাসুম ফয়সল এর সাথে কথা বললে তিনি বলেন মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সর্বদা সচেষ্ট। বরিশাল মহানগর শাখার প্রচেষ্টায় এর আগেও বরিশালের হরিনাফুলিয়া, কাশীপুর, ভাটিখানা সহ বেশ কয়েকটি স্থানে বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে। একটি সুন্দর সমাজ তৈরিতে আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে ইন শা আল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর