বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় ট্রাক থেকে ১০ মণ জাটকা জব্দ, অসহায়দের মাঝে বিতরণ

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে একটি ট্রাক থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট এলাকার একটি মাছবাহী ট্রাক তল্লাশি করে ৪শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর