মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

টিকা নিয়েছেন আরও পৌনে ১১ লাখ মানুষ

রিপোর্টারের নাম / ২১৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ লাখ ৭৫ হাজার ৭৯২ জন করোনার টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা আট লাখ ২৭ হাজার ৭৬৪ জন। এ সময়ে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন দুই লাখ ৪৮ হাজার ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ তিন লাখ ৮২ হাজার ৬৬৩ জন ও নারী চার লাখ ৪৫ হাজার ১০১ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ২২ হাজার ১২৮ জন ও নারী এক লাখ ২৫ হাজার ৯০০ জন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রোজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা প্রদান করা হচ্ছে।

গত ২৭ জানুয়ারি থেকে আজ (২৯ নভেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে নয় কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৭৮৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ছয় কোটি দুই লাখ ৩৬ হাজার ১৯ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা তিন কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৬৬ জন।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ নভেম্বর) দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় সাত কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৪৩৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সাত কোটি দুই লাখ ৮৭ হাজার ৩৯২ জন ও পাসপোর্টের মাধ্যমে এক কোটি ৫৬ হাজার ৪৭ জন নিবন্ধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর