বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা শরীফে তিন দিনব্যাপী মাহফিল শুরু

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩১ তম তিন দিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে। আজ এ মাহফিলের প্রথম দিন।

গতকাল রোববার বাদ মাগরিব ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা হযরত শাহ মো. মোহেব্বুল্লাহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরে তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও সংক্ষিপ্ত ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়।

আগামীকাল ৩০ নভেম্বর মাহফিলের দ্বিতীয় দিন। ১ ডিসেম্বর বুধবার বাদ যোহর আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের এ মাহফিল শেষ হবে।

মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে হযরত পীর ছাহেব তালিম ও নসিহত করবেন। এ ছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামরা বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে মাহফিলকে কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসছেন। স্থানীয় প্রশাসন ও মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দর করে তোলার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর