বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী নিহত

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানিয়েছে, দৌলতখানের মনপুরা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। চেয়ারম্যান নান্নু অনুষ্ঠান থেকে ভোলা শহরে ফেরার পথে নাছির মাঝি নামক এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ব্যক্তি চেয়ারম্যান পক্ষের সমর্থক এবং ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজন মারা গেছেন।

এদিকে ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, বিজয়ী চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের গ্রুপ হামলা চালায়। এতে একজন মারা গেছে। বর্তামানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর